আমি বলেছিলাম, ‘তোমাকে আমি ভালবাসি’
তুমি বলেছিলে, ‘এটা ভালোলাগা, ভালবাসা নয়’
‘ভালবাসা কঠিন অনেক, এত সহজে কি হয়?’
আমি বলেছিলাম, ‘তোমাকে আমি চাই-ই’
তুমি বলেছিলে, ‘এটা কামনা, ভালোবাসা নয়’
‘থাকতে পারিনা তোমাকে না দেখে’
বললে, ‘পাগলামি আর কারে কয়!’
আমি বলেছিলাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না।’
তুমি বলেছিলে, ‘এটা আবেগ, ভালোবাসা নয়’
– ‘চাও কি প্রমাণ ? দেই তবে প্রাণ?’
বললে, ‘পাগল! এভাবে কি ভালবাসা হয়!’
কতনা দিবস হয়েছে গত, পথে প্রান্তরে খুঁজেছি কত
আজও আমি পাইনি উত্তর ভালবাসা কেমনে হয়,
তুমিই আমাকে বলেদাও সখী ভালবাসা কারে কয়?



The variety of games is insane! I love how everything is organized and the customer support is actually helpful. Big thanks to impor88 for the great service.