কেন?

দিনের পরে রাত্রি আসে কেন?
নতুন দিন আসবে বলে।
জীবন যদি, মরণ তবে কেন?
নতুন জীবন পাব বলে।

ভালো যদি মন্দ তবু কেন?
আবার ভালো হবে বলে।
সুখ যদি, দুঃখ তবে কেন?
আবার সুখ আসবে বলে।

হাসির পরে কান্না আসে কেন?
আবার মোরা হাসব বলে।
আশা যদি, হতাশ তবে কেন?
আবার আশা করব বলে।

পেলে পরে হারাই তবে কেন?
আবার মোরা পাব বলে।
শুরু হলে শেষ হয় কেন?
আবার শুরু হবে বলে।

2 thoughts on “কেন?”

  1. Thanks for every other great article. Whhere
    elsee may just anybodxy gget that type oof information in such an ideeal way oof writing?
    I’ve a presentation next week, annd I amm at tthe seafch foor such info.
    auroravpn

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is Copyrighted !!